বছরের শেষ থেকে সমস্ত পার্কে পার্কে পিকনিক এবং পর্যটক দের ভির । বাগদার পারমাদন বিভূতিভূষণ অভয়ারণ্যে যেখানে দাড়ালে পাশের দেশ বাংলাদেশের আকাশ বাতাস দেখতে পাওয়া যায়। সবুজে ঘেরা এই অভয়ারণ্যে রয়েছে হরিন, বানর, নানা দেশ বিদেশর পাখি ও গাছ গাছারি এবং বয়ে গেছে বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ইছামতী নদী যেখানে পর্যটকরা নৌকা করে ঘুরে আনন্দ করে। কিন্তুু আগের মতো এখন আর সেরকম বিদেশী পাখি চোঁখে পরে না।
কেন পর্যটকদের ভির কমে যাচ্ছে দিনে দিনে আমরা জানতে চাইলে পর্যটক থেকে অভয়ারণ্যে কর্মী বা নৌকা চালানোর মাঝি তারা এক কথায় জানালো যে এখানে ঢুকতে গেলে মাথাপিছু ৬৫ টাকা লাগে জার দরুন পিকনিক করতে আসা পর্যটক দিনে দিনে ভির কমছে। যার ফলে মাঝি থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী দের আয় কমে গেছে আগের থেকে অনেক, তাই সংসার চালাতে কিছুটা বিপদের সম্মুখীন হচ্ছে বলে জানালো। যদি সরকার থেকে কিছু ব্যবস্থা নেয় এই অভয়ারণ্য কে নিয়ে তাহলে পর্যটক দের ঢল নামবে বলে জানালো ঘুরতে আসা পর্যটক থেকে অভয়ারণ্যের কর্মীরা। নতুন বছর জে তাদের মোটের ওপর মোটামুটি তা তাদের কথাতেই পরিস্কার ।


No comments:
Post a Comment