মুকুল রায়ের সভার পরই আক্রান্ত যুব সভাপতি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 January 2018

মুকুল রায়ের সভার পরই আক্রান্ত যুব সভাপতি!

কলকাতা ডেস্ক : এলাকায় বিজেপি করা যাবেনা। এই অজুহাত তুলে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার যুব সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার লিচুবাগান এলাকায়। আক্রান্ত ওই যুব সভাপতির নাম প্রভাত গুপ্তা। এই ঘটনার প্রতিবাদে বিজেপির তরফে চুঁচুড়া থানা এলাকায় একটি প্রতিবাদ মিছিল বার করা হয়। হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক সুরেশ সাউ বলেন, চুঁচুড়ায় মুকুল রায় ও দিলীপ ঘোষের সভা শেষ হতেই তৃণমুলের বিধায়কের নেতৃত্বে তৃণমুল আমাদের যুব সভাপতিককে মারধোর করেছে। আমরা মারের বলদা মার দিতে মিছিল করে যাচ্ছিলাম। কিন্তু মাঝা রাস্তায় পুলিশ আমাদের মিছিল আটকে দিয়েছে। আমরা একটা ব্যন্ডেল ফাঁড়িতে একটা অভিযোগ দায়ের করে দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছি।

No comments:

Post a Comment

Post Top Ad