নিজস্ব সংবাদদাতা : কয়েকমাস পরেই পঞ্চায়েত ভোট তার আগে একঝাঁক বিজেপি নেতা নেত্রী দের নিয়ে হিঙ্গলগঞ্জে সভা করলেন বিজেপি লড়াকু নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তৃণমুলের নেতাদের চুরি নিয়ে কটাক্ষ করতে গিয়ে বলেন আমরা আগে যখন দেশ বিদেশে যেতাম মানুষ বলতেন রবীন্দ্রনাথ -নজরুল - নেতাজী র দেশ থেকে এসেছেন কিন্তু এখন আমাদের দেখলে তারা বাচ্চাদের বলেন পালাও এরা তাপস পাল - সুদীপ বন্দ্যোপাধ্যায় -মদন মিত্রের দেশ থেকে এসছে। ওদের কাছে গেলে চুরি শিখবে, সিন্ডিকেট শিখবে।
তিনি আরও বলেন একসময় শুভেন্দু অধিকারি নন্দিগ্রামে গিয়ে বলেছিলেন জয় শ্রী রাম যে বলবে সে নন্দিগ্রামে থাকতে পারবে না। আর এখন? তৃণমুলের নেতাদের মধ্যে কম্পিটিশন লেগে গেছে কে কতবর হিন্দু। অনুব্রত মন্ডলের ব্রাহ্মন সেবা নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি এই নেতা, বলেন কয়েক দিন আগেউ যিনি অন্যদের ডাকতেন অন্য যাতের লোকেদের ডাকতেন এখন তিনি ব্রাহ্মনদের ডাকছেন, সেই ব্রাহ্মণ ভোজোনের টাকাটাও কিন্তু বালি খাদানের টাকা,কয়লা খাদানের টাকা। ব্রাহ্মনরা এটা ভালো করেই জানেন তাই তারা এখন খাবে - হাসবেন কিন্তু ভোটের সময় তারা বিজেপি কেই ভোট দেবেন।
আজকের সভায় মানুষ ছিল চোখে লাগার মতন। সভা শেষে তিনি কড়াশুরে তৃণমুল কংগ্রেসের উদ্দেশ্যে বলেন এই এই সভার পরে যদি একজন বিজিপি কর্মিদের উপরেউ সন্ত্রাস করা হয় তাহলে আমিও কিন্তু সেই সব সন্ত্রাসকারিদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করব। এই কথায় সাধারন ভাবেই আলাদা মোনোবল বাড়িয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় নেতৃত্ব।

No comments:
Post a Comment