হুমকির মুখে কেন পড়লেন তৃণমূলের কর্মাধ্যক্ষ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 January 2018

হুমকির মুখে কেন পড়লেন তৃণমূলের কর্মাধ্যক্ষ!

কলকাতা ডেস্ক, ১১জানুয়ারি : তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিজেপিতে যোগ দেওয়ায় ওই কর্মাধক্যকে হুমকির মুখে পড়তে হল। বৃহস্পতিবার এই ঘটনাটি জানাজানি হতেই ব্যপক চাঞ্চল্য ছড়াল। হুমকির মুখে পড়ে এদিন সকালে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার তরফে চুঁচুড়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের কর্মাধ্যক্ষ তথা বিজেপি নতুন করে যোগদানকারী ওই নেতার নাম নিখিল মণ্ডল। তিনি চুঁচুড়া-মগড়া পঞ্চায়েত সমিতির মৎস কর্মাধ্যক্ষ।

এদিন নিখিল মণ্ডল বলেন, আমি দিলীপ ঘোষ ও মুকুল রায়ের নেতৃত্বে বিজেপিতে যোগদানের পর থেকেই আমার উপর বিভিন্ন ভাবে হুমকি চলছে। এই ঘটনায় আমি আতঙ্কিত। এই প্রসঙ্গে বিজেপির হুগলি সাংগঠনিক  জেলার সহ সভাপতি সুশান্ত সেনগুপ্ত বলেন, দিলীপ ঘোষ ও মুকুল রায়ের সভার পর থেকেই চুঁচুড়ার বিধায়কের নেতৃত্বে আমাদের যুব সভাপতি প্রভাত গুপ্তাকে মারধর ও নিখিল মণ্ডলকে হুমকি দেওয়া শুরু হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়ে আমরা চুঁচুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। যুব সভাপতিকে মারধরের প্রতিবাদে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগ বলেন, এই ভাবে আমাদের নেতা কর্মীদের উপর আক্রমন নেমে এলে আমরা বড়সড় আন্দোলনের পথে যেতে বাধ্য হব।

No comments:

Post a Comment

Post Top Ad