মৃন্ময় নস্কর: জিডি বিড়লার ছায়া মথুরাপুরে। দীর্ঘদিন ধরে ৩ নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন। স্কুলে বিক্ষোভ শিক্ষককে পুলিসের থেকে ছিনিয়ে মার।
প্রসঙ্গত দিনের পর দিন তৃতীয় ও চতুর্থ শ্রেনির একাধিক ছাত্রীকে শ্লীলতাহানির ও যৌনহেনস্থার অভিযোগ উঠল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মথুরাপুর থানার পাটুনিঘাটা জুনিয়র F.P. স্কুলে। অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুল আনসার গাজী। গতকাল এক ছাত্রী আসুস্থ হয়ে পরায় পরিবারের লোক তার কাছ থেকে জানতে পারে দীর্ঘদিন ধরে একাধিক ছাত্রীর উপর এমন যৌনহেনস্থা করেছে ঐ শিক্ষক।
আজ স্কুলের ছাত্রীদের অভিভাবকরা দীর্ঘক্ষন স্কুল ঘেরাও করে শিক্ষককে স্কুলে আটকে রেখে বিক্ষোভ দেখায়। পুলিশ এসে ঐ শিক্ষককে উদ্ধার করতে গেলে পুলিশের হাত থেকে শিক্ষককে ছিনিয়ে নিয়ে তাকে মারধোর করে ক্ষুব্ধ অভিভাবকরা। পরে আবার শিক্ষককে পুলিশ যখন গাড়িতে তুলে নিয়ে যায় তখন অভিভাবকরা পুলিশ গাড়ি ঘিরে ঝাঁটা ও জুতো নিয়ে বিক্ষোভ দেখায়। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে মথুরাপুর থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে।
Post Top Ad
Thursday, 11 January 2018
জিডি বিড়লার ছায়া এবার মথুরাপুরে
Tags
# Top News
# Video
# West Bengal
About Unknown
West Bengal
Labels:
Top News,
Video,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment