দিলীপ মুকুলের সভার পরই উত্তপ্ত চুঁচুড়া, বিজেপি দলীয় অফিসে আগুন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 January 2018

দিলীপ মুকুলের সভার পরই উত্তপ্ত চুঁচুড়া, বিজেপি দলীয় অফিসে আগুন!


কলকাতা ডেস্ক, ১১জানুয়ারি : বৃহস্পতিবার দিনভর দফায় দফায় বিজেপির নেতা কর্মীদের মারধর, হুমকি ও পার্টি অফিস ভাংচুর করে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল।

মঙ্গলবার চুঁচুড়ায় দিলীপ ঘোষ ও মুকুল রায়ের সভার পর থেকেই বিজেপির নেতা কর্মীদের মারধর ও হুমকি অব্যাহত ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীররা চুঁচুড়ার একাধিক বিজেপির পার্টী অফিস ও ভারতমাতার মুর্তি ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

এদিন দুপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যুবমোর্চার এক মণ্ডল সভাপতিকে মারধর করে গলায় ছুরি চালানোর অভিযোগ উঠেছে। বিজেপির যুবমোর্চার ওই নেতার নাম প্রভাত গুপ্তা। পাশাপাশি তৃণমূল থেকে নতুন করে বিজেপিতে যোগ দিয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নিখিল মণ্ডল। এই ঘটনায় আগে থেকেই চাপে ছিল তৃণমূল। এদিন তৃণমূলের দুষ্কৃতীরা চুঁচুড়ার পেয়ারাবাগান, বাসষ্টান্ডে বিজেপির পার্টি অফিস ভাংচুর করে। বেশ কয়েকজন বিজেপির নেতা কর্মীরা ঘর ছাড়া রিয়েছেন বলে খবর। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে বিজেপির ওবিসি মোর্চার সভাপতি স্বপন পাল ও হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগ বলেন, এই ভাবে বিজেপির কার্যকর্তাদের মারধর করে পার্টি অফিস  ভাংচুর করে বিজেপির নেতা কর্মীদের আটকে রাখা যাবেনা।

আগামী পঞ্চায়েতে মানুষ এর উত্তর দেবেন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, চুঁচুড়ার জনসভা থেকে বিজেপির দিলীপ ঘোষ তার কর্মীদের উদ্যেশ্যে উষ্কানী দিয়েছেন। ওরা রাস্তায় নেমে আমাদের কর্মীদের মারধর করতে গিয়েছিল। মানুষ ওদের মারধর করে পার্টি অফিস ভাংচুর করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad