বিজেপির সঙ্গে পাঞ্জা লড়ার আগে কেন তৃণমূলকে ১০ বার ভাবতে হবে! কি বললেন জয়? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 12 January 2018

বিজেপির সঙ্গে পাঞ্জা লড়ার আগে কেন তৃণমূলকে ১০ বার ভাবতে হবে! কি বললেন জয়?



১১ জানুয়ারি :  রাম জাতীয় বীর। যারা প্রকৃত ভারতীয়, ভারত মাতাকে যারা প্রকৃত শ্রদ্ধা ও সন্মান করেন যারা রামকে চেনে তারা সবাই রামকে মানে। বৃহস্পতিবার বর্ধমানের পানাগড়ে বিজেপির একটি জনসভায় একথাই বললেন বিজেপির রাজ্যনেতা জয় বন্দ্যোপাধ্যায়।

এদিন ওই সভায় রামের প্রসঙ্গ টেনে এনে জয় বলেন, রাম কারও একার নয়। ইদানিংকালে সিপিএমের গৌতম দেবও রাম নাম শুরু করেছে। তৃণমূলীরাও এখন ঘুরে গিয়ে রাম রাম করছে। রামকে আমরাই প্রথম মালা পড়িয়েছি। এখন তৃণমূল রামের গলায় মালা পড়াতে গেলে ওই মালা গ্রহন হবেনাসিপিএমের মালাও গ্রহন হবেনা।

এদিন অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে জয় বলেন, রাজনৈতিক প্রচারে তৃণমূলের হিন্দু ভোট হাত ছাড়া হয়ে যাচ্ছে। তাই তিনি ব্রাক্ষণদের ভোজন করিয়ে হিন্দুদের হাতে রাখার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ব্রাক্ষণরা ভোটটা দেবার বেলায় বিজেপিকেই দেবে। কারন, বিজেপি হচ্ছে সৎ। আপনি ব্রাক্ষণদের মন ভোলাতে যাই করুন আপনি ব্রাক্ষণদের মন পাবেন না।

এদিন জয় বর্ধমানের সভায় বলেন, বিজেপি এত দিন অন্যায়ের প্রতিবাদ করেছে। প্রতিরোধ করেছে। কিন্তু আউসগ্রাম থেকে প্রথম প্রতিশোধ নেওয়া শুরু হয়েছে আউসগ্রামে বিজেপি তৃণমূল কর্মীদের বেদম দিয়েছে। তাই বিজেপির সঙ্গে পাঞ্জা লড়ার আগে ১০বার ভাববেন। এখন আমরা আর ১৩-১৪সালের বিজেপি নই। এখন আমরা ১৮তে পা দিয়েছিল। এখন বিজেপি যুবকে পরিনত হয়েছে। যৌবনের বিজেপি।

No comments:

Post a Comment

Post Top Ad