শুক্রবার কলকাতায় যুব বিজেপি কর্মী সমর্থকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে বাঁকুড়া সদর থানায় বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকরা ।শনিবার বিজেপি কর্মী সমর্থকরা বাঁকুড়া শহর সহ বাঁকুড়া সদর থানার বিভিন্ন এলাকা থেকে আজ জড়ো হন সদর থানার সামনে । এরপর মিছিল করে থানায় ঢুকতে গেলে পুলিশ ব্যারিকেড তৈরি করে বাঁধা দেয় । এরপর দির্ঘক্ষন ধরে থানার সামনের অংশ ঘেরাও করে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা । এদিনের বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়েছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি সুভাষ সরকার ও বিজেপির জেলা নেতা সোমনাথ রায় চৌধুরী । অবিলম্বে হামলাকারীদের যথোপযুক্ত শাস্তি দেওয়া না হলে রবিবার বিজেপির পক্ষ থেকে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা ।

No comments:
Post a Comment