গাঁজা সহ গ্রেফতার ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 January 2018

গাঁজা সহ গ্রেফতার ২



পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর বাসষ্টান্ড থেকে শনিবার ভোরে  ২২ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেপ্তার করলো খড়্গপুর টাউন থানার পুলিশ। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে এদিন ভোর ৪ টে নাগাদ খড়্গপুর বাস ষ্ট্যান্ড এলাকায় তল্লাসী চালানোর সময় দুই ব্যক্তির কাছ থেকে ২১ কেজি ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে খড়্গপুর টাউন থানার পুলিশ। এই ঘটনায় প্রদীপ নায়েক ও সন্তোষ নায়েক নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বাড়ি খড়্গপুরের ট্রাফিক মোড় এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, এই দুই ব্যক্তি গাঁজা গুলি অন্যত্র পাচার করতে যাচ্ছিল। এদের পেছনে বড় কোনও চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।শনিবার ধৃতদের মেদিনীপুর আদালতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad