মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়শ্রী রাম বলিয়ে ছাড়ব! বিজেপির কোন নেতা এই হুংকার দিলেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 January 2018

মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়শ্রী রাম বলিয়ে ছাড়ব! বিজেপির কোন নেতা এই হুংকার দিলেন?




কলকাতা ডেস্ক, ৭ জানুয়ারি : তৃণমূল ক্ষমতা থেকে যাবার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আমরা জয়শ্রী রাম শ্লোগান দেওয়া করিয়ে ছাড়ব। শনিবার শ্রীরামপুরে মাহেশ স্নান পিরির মাঠে বিজেপির একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। এদিন রাহুল সিনহা বলেন, বাংলায় এমন ভাবে জাতি বিভাজন করেছে তাতে রামের নাম উচ্চারন করা যাচ্ছেনা। তৃণমূল ক্ষমতা থেকে যাবার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আমরা জয়শ্রী রাম শ্লোগান দেওয়া করিয়ে ছাড়ব।

এদিন রাহুল সিনহা বলেন, আসামে জনপঞ্জি করনের কাজ হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীর গাত্রদাহ হচ্ছে। এদিন ওই সভায় রাহুল সিনহা স্পষ্ট করে বলেন, আসামে জনপঞ্জি করনের কাজ সুপ্রীম কোর্টের নির্দেশে আসাম সরকার করছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। তিনি আগুনে হাওয়া দেওয়ার চেষ্টা করছেন। এদিন ওই জনসভায় রাহুল সিনহা হুংকার দিয়ে বলেন, আমরা থাকতে ১০০ মমতা এলেও বাংলা ভাগ করতে পাড়বেনা।


এদিন ওই অনুষ্ঠানে রাহুল সিনহা ছাড়াও হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি ভাষ্কর ভট্টাচার্য। রাজ্য বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী সহ একাধিক বিজেপির নেতা নেত্রীরা। এদিন সভায় রাহুল সিনহা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসিলিম ধর্মকে নিয়ে তামাসা করছেন। হাদিসে লেখা আছে মুসলমান ছাড়া কেউ হাসিজ বা নামাজ পড়তে পাড়েননা। মুসলমানদের সব থেকে বড় শত্রু তারা যারা মুসলমান ধর্মকে নিয়ে তামাসা করছেনএদিন রাহুন সিনহা দাবী করে বলেন, বিজেপি মুসলমান বিরোধী নয়।
এদিন পুলিশকে কটাক্ষ করে রাহুল সিনহা বলেন, তৃণমূল দল টিকে রয়েছে পুলিশের জন্যে। কারন, পুলিশ হচ্ছে তৃণমূলের আসল ক্যাডার। তারা কথায় কথায় রং বদল করে। পদ্মফুলের গন্ধ পেলে ওরা ফের গেরুয়া শিবিরে গা ভাষাতে শুরু করবে।

No comments:

Post a Comment

Post Top Ad