নিজস্ব সংবাদদাতা : সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে জোর কদমে প্রচারে নামতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আর বিভিন্ন উপনির্বাচনের পর এই তরজা আরও একধাপ এগিয়ে এসেছে বিজেপি। এদিন মিনাখার চৈতল পঞ্চায়েতে অর্থাৎ মিনাখা উওর মন্ডলে সংখ্যালঘু ইরফান সর্দারকে নিয়ে সভা করলেন বসিরহাট কিষান মোর্চার সভাপতি রথিকান্ত ঢালি।এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য কিষান মোর্চার সাধারন সম্পাদক নিপুল ব্যাপারী, জেলা সদস্য প্রদীপ মিনাখা উত্তর মন্ডল সভাপতি সমিরন গাইন।
রথিকান্ত ঢালী সন্দেশখালি বৃদ্ধার ধর্ষন কান্ডের পর বিজেপিকে যে হেনস্তা হতে হয়েছিলো সেই ঘটনার স্মরণ করিয়ে দিয়ে বলেন এই হেনস্তার পর সেখানে বিজেপি আরো উদ্জীবিত হয়েছে, তৃনমূলের সন্ত্রাস যেখানেই হয়েছে সেখানে বিজেপির লাভবান হয়েছে, শুধু এই নয় সাধারন কর্মিদের উদ্দেশ্যে দলদন্দ, ভেদাভেদ মিটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সক্রিয় রাজনিতীতে আসার জন্য কড়া বার্তা দেন। প্রদীপ মন্ডল বলেন সবার জন্য ঘর আসছে কিন্তু সেই ঘর কেঊ পায়, কেঊ পায়না সেখানে রাজনিতীকরন করছে শাসক দল সেই বিষয়ে সাধারন মানুষকে সচেতন করতে হবে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে টাকা আসে সেই টাকায় কন্যাশ্রী করা হয় অর্থাৎ যা কেন্দ্রের টাকা সে বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা আনতে হবে।
সংখ্যালঘু নেতা ইরফান সর্দার সাধারন কর্মিদের মানুষের সাথে সংযোগ বাড়ানোর বার্তা দেন। কর্মিদের উদ্দ্যেশ্যে বলেন মানুষের সুখ দুঃখে পাশে থাকতে হবে, বিজেপি পার্টির সম্বন্ধে সংখ্যালঘু ভাইদের মধ্যে শাসক দল যে বিভান্তি তৈরী করছে মানুষকে তা সঠিক ভাবে বোঝাতে হবে। কিষান মোর্চার রাজ্য সাধারন সম্পাদক নিপুল ব্যাপারী কিষান ক্রেডিট কার্ড সম্বন্ধে মানুষকে সচেতন করতে নির্দেশ দেন, এই কার্ডের সুবিধা গুলি মানুষকে বোঝাতে হবে আর এই কাজ দলের কর্মিদের করার নিদান দেন, এছাড়াও জমির মাটি পরীক্ষার উপকারিতা মানুষকে বোঝানোর জন্য দলীয় কর্মিদের বার্তা দেন।

No comments:
Post a Comment