বাংলার সুরজিৎ বিশ্বকাপে পাকিস্তানকে হারালো - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 January 2018

বাংলার সুরজিৎ বিশ্বকাপে পাকিস্তানকে হারালো



WhatsApp%2BImage%2B2018-01-27%2Bat%2B17.19.12
বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে আজই বাড়ি ফিরলেন ভারতীয় অন্ধ ক্রিকেট দলের সুরজিত ঘড়া। বাড়ি ফিরে আসায় তাকে ঘিরে উচ্ছাসে মেতে উঠেছে এলাকার ৮ থেকে ৮০ সকলেই।
সারজায় ভাতীয় অন্ধ ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়েছে। ভারতীয়দের পাশাপাশি জয়ের উল্লাস দেখাদিলো পূর্ব মেদিনীপুররের নন্দকুমারে কাঞ্চনপুরে সুরজিতের এলাকার মানুষের মধ্যে । উল্লাসের কারন ভারতীয় অন্ধ ক্রিকেট দলে খেলেছিল নন্দকুমারের  সুরজিত ঘড়া। জন্ম থেকে দৃষ্টিহীন। দারিদ্রতার করনে সেইভাবে চিকিৎসা করা সম্ভব হয়নি সুরজিতের পরিবারের। তাই ছোট থেকেই হলদিয়ার চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমে তার বড় হয়ে ওঠা সুরজিতের। চিকিৎসা পরিষেবারর পাশাপাশি চলতে থাকে পঠনপাঠন।  পঠনপাঠনের পাশাপাশি ছোট থেকে ক্রিকেট খেলায় নেশা ছিল সুরজিতের। বাড়ির দারিদ্রতাকে দূরে সরিয়ে মনের জোর নিয়ে ক্রিকেট খেলা শুরুর করে সে। প্রথম প্রথম স্থানিয় ছেলেদের সাথে খেলাধুলা করত। অল্পবিস্তর চোখে দেখতে পেত সে। তাতেই বাজিমাত করে দিত সুরজিত। যেখানেই খেলা হত সেখানেই চলে যেত সুরজিত। মনের মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল। একদিন না একদিন তার স্বপ্ন পুরন হবে।  সত্যিই তার স্বপ্ন পুরুন হল।সে ভারতীয় অন্ধ ক্রিকেট দলের হয়ে খেলে পাকিস্তানকে হারিয়েছে।

গত ৭ ই জানুয়ারি থেকে পাকিস্থান ও দুবাইয়ে  হয়েছিল ৫ ম  ওডিআই ওয়াল্ড কাপ।  আর সেই ক্রিকেট খেলায়  অংশ নিয়েছিল ভারত, পাকিস্থান, নেপাল, বাংলাদেশ,শ্রীলংকা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা।

ফাইনালে পাকিস্তানকে হারিয়েছে ভারত। আর ভারতের হয়ে খেলেছিল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের কাঞ্চনপপুরের সুরজিত ঘড়া। আর সেই জেতার খবর পেয়েছিল এলাকার মানুষ ও পরিবার পরিজন জানতে পেরে বেজায় খুশি।

আজ সে বাড়ি ফিরছে সেই খবর গতকাল এলাকা ক্রিড়াপ্রেমিরা জেনে গিয়েছিল। তাই তাদের প্রিয় বন্ধু, ভাই,কাকুকে সংবর্ধনা জানানোর জন্য সকাল থেকে  নানা ধরনের বাদ্যযন্ত্র  নিয়ে উপস্থিত ছিল নন্দকুমারের ব্যবত্তারহাটে। সুরজিত বাস থেকে নামতেই ফুলের মালা ও বাদ্যযন্ত্র বাজিয়ে তাকে বরন করে নেওয়া হয়। সেখান থেকে প্রায় ৫ কিমি পথ পায়ে হেটে সুরজিতের সাথে শয়ে শয়ে এলাকার মানুষ এসেছিল। সুরজিত আসার খবর পেয়ে  রাস্তার দুধারে ফুলি নিয়ে অপেক্ষা করছিল বহু মানুষ।

এদিন সুরজিত বাড়ি ফিরে জানান, সে ভারতীয় দলের হয়ে খেলে পাকিস্তানকে হারিয়ে দেশের পাশাপাশি বাংলা মান রাখতে পেরে বেজায় খুশি। আগামীদিন এইভাবে খেলার সাথে যুক্ত থেকে এগিয়ে যেতে চায় সে। তার লক্ষ্য আগামী ২০২০ তে টি ২০ তে ভারতের হয়ে খেলার।

No comments:

Post a Comment

Post Top Ad