বাস কন্ডাক্টরের জন্য মৃত বাসযাত্রী! কিভাবে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 5 January 2018

বাস কন্ডাক্টরের জন্য মৃত বাসযাত্রী! কিভাবে?



বাস কন্ডাক্টরের সঙ্গে ধাক্কাধাক্কিতে বাসের চাকায় পড়ে  পিষ্ট হয়ে মৃত্যু হলো এক বাসযাত্রীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের জর্জকোর্ট বাস স্টপেজে। জানা যায়, আজ সকালে খড়িকা- মেদিনীপুর গামি একটি যাত্রীবাহী বাস মেদিনীপুরে ঢোকার সময় জর্জকোর্ট স্টপেজে দাঁড়ায়। সেই সময় মোহম্মদ সাদার আলী (৩২) নামে ঐ যুবক বাস থেকে নামার সময় বাসের কন্ডাক্টরের সঙ্গে ধাক্কা লেগে বাসের চাকায় পড়ে যায়, এরপর বাস চালক বাসটি চালাতে শুরু করলেই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ঐ যুবক। ঘটনার পর স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়ে এবং বাসটির উপর চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী এবং অবস্থার সামাল দেন। মৃত যুবকের কাছ থেকে পাওয়া ভোটার পরিচয় পত্র থেকে পুলিশ জানতে পারে ঐ যুবকের বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলেডাঙা থানার অন্তর্গত দেবকুণ্ডু বেলেপাড়া এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর পালিয়ে যায় বাস চালক। পুলিশ বাসটি আটক করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad