এক সদ্যোজাতের পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত শ্রীকৃষ্ণ কলোনী এলাকায়। বৃহস্পতিবার সকালে ওই এলাকার একটি পরিত্যক্ত মাঠে ৩/৪ দিন বয়সের একটি সদ্যজাত শিশুর পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা। এরপর তারা স্থানীয় পঞ্চায়েত ও পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় মানুষদের অনুমান, কেউ নিজের কুকর্ম ঢাকতে সদ্য জন্মানো ঐ শিশুটিকে ফেলে দিয়ে গেছে।

No comments:
Post a Comment