সাপে কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির মোক্তার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 8 January 2018

সাপে কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির মোক্তার



মৃন্ময় নস্কর,দক্ষিণ ২৪ পরগনা:  সাপের কামড় খেয়ে সাপ নিয়ে ক্যানিং মহকুমা হসপিটালে হাজির মোক্তার মোল্লা।
সোমবার সকালে জীবন তলা থানার হোমড়া গ্রামের চাষী মোক্তার মোল্লা জমিতে ধান চাষ করবে বলে জমিতে কোদাল দিয়ে আলের মাটি কাট ছিল সেই সময় তার বাঁ হাতে কিছু একটা কামড় তিনি বুঝতে পারেন।তখন তিনি ঘুরে দেখেন একটি সাপ তার পাশ থেকে চলে যাচ্ছে তখন তিনি সাপটিকে কোদাল দিয়ে তার লেজে আঘাত করলে সাপটি নেতিয়ে পড়ে তারপর তিনি সাপটি নিয়ে সোজা ক্যানিং মহকুমা হাসপাতালে হাজির হন।
এরপর ক্যানিং মহকুমা হাসপাতালের সাপ বিশেষজ্ঞ ডাঃ সমরেন্দ্র নাথ রায় বলেন মোক্তার বাবু যে সাপটি নিয়ে এসেছেন সেটি একটি কেউটে সাপ।তিনি সাপটি নিয়ে আসার জন্য আমাদের চিকিৎসা করতে সুবিধা হল।না হলে চিকিৎসা করতে অসুবিধা হত।
তার এখন এ,ভি,এস দেওয়া চলছে তবে তার অবস্থা এখন স্থিতিশীল।

No comments:

Post a Comment

Post Top Ad