ছাত্র-ছাত্রীদের প্রশ্নের মুখে কলেজ কর্তৃপক্ষ,অনশন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 8 January 2018

ছাত্র-ছাত্রীদের প্রশ্নের মুখে কলেজ কর্তৃপক্ষ,অনশন




গত বছর কলেজে ছাত্র সংসদ নির্বাচনের সময় বহিরাগতদের নিয়ে ডেবরা কলেজে হামলা চালিয়েছিল ডেবরার বিধায়ক সেলিমা খাতুন বিবি। প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতি। শ্যামল মুখার্জীরা। পরে ওই কলেজের পরিচালন কমিটিতে উক্ত ব্যক্তিদের নাম দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি নোটিস বোর্ডে ঝুলিয়ে দেওয়ার পরেই সোমবার সকালে কলেজ গেটে ধর্না মঞ্চে বসে এবং অনশন শুরু করে কলেজ পড়ুয়ারা। তাদের দাবী কলেজ নির্বাচনে যারা হামলা চালায় তাদের কলেজের দায়িত্বে নেওয়া হয় কি করে। এর সুরাহা না হলে আমরা অনশন চালিয়ে যাবো।  পাশাপাশি এই প্রতিবাদের জেরে কলেজের ভেতরে টিচার ইনচার্জ থেকে কলেজ কর্মী কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছে না পড়ুয়ারা। অবস্থান মঞ্চে চলল শ্লোগান।

No comments:

Post a Comment

Post Top Ad