কলকাতা ডেস্ক : চুঁচুড়ায় বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। বৃহস্পতিবার স্ট্যান্ডিং কমিটির ওই টিমটি হুগলি সংশোধনাগার চুঁচুড়ার মহিলা থানা সহ একাধিক জায়গা পরিদর্শন করেন।
এই প্রসঙ্গে তারকেশ্বরের বিধায়ক রজপাল সিং বলেন, আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করলাম। সংশোধনাগার মহিলা থানা। যেখানে যেখানে যা যা সমস্যা রয়েছে সেগুলি রিপোর্ট দেব। তবে থানায় ফোর্সের সংখ্যা কম রয়েছে। যে সমস্ত জায়গায় পরিকাঠামোর নিয়ে সমস্যা রয়েছে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে রিপোর্ট দেওয়া হবে।

No comments:
Post a Comment