কলকাতা ডেস্ক, ৪ জানুয়ারি : ডেঙ্গুর পর এবার ডাইরিয়ার আক্রান্ত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রিষড়ার ১৯ নম্বর ওয়ার্ডে।
পাশাপাশি এই আতঙ্ক ছড়াল শ্রীরামপুরের বেশ কয়েকটি এলাকায়। সূত্রের খবর, রিষড়ায় এই ডাইরিয়ার প্রকপে প্রায় ৩০জনের মত আক্রান্ত হয়ে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তী হয়েছেন। প্রত্যেকেরই পায়খানা ও বমির ঘটনার উপসর্গ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছেন রিষড়া পুরসভায় স্বাস্থ বিভাগের টিম। গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে বলে খবর মিলেছে।

No comments:
Post a Comment