আলু লাগানোকে কেন্দ্র করে দুই কৃষকের মধ্যে সংঘর্ষের জেরে আহত হলো ৩ জন কৃষক। ঘটনাটি ঘটেছে গড়বেতা থানার চন্দ্রকোনা রোড বরাকুরা গ্রামে।রবিবার দুপুরে জমিতে আলু লাগানোর সময় কৈলাশ ঘোষ ও পলাশ ঘোষের মধ্যে বচসা বাঁধে। এরপর তা সংঘর্ষের চেহারা নেয়। এই ঘটনায় দুপক্ষের তিনজন আহত হয়। আহতদের নাম কৈলাস ঘোষ, পলাশ ঘোষ, নিমাই ঘোষ।
এরপর স্থানীয় মানুষজন প্রথমে তাদেরকে দাঁড়িগড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। তিনজনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এরপর স্থানীয় মানুষজন প্রথমে তাদেরকে দাঁড়িগড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। তিনজনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

No comments:
Post a Comment