শ্বাশুড়িকে ডাইনি অপবাদ দিয়ে যা করল বৌমা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 14 January 2018

শ্বাশুড়িকে ডাইনি অপবাদ দিয়ে যা করল বৌমা

শ্বাশুড়িকে ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে ঘরছাড়া করলো বৌমা । শুক্রবার রাতে এক আদিবাসী বৃদ্ধার উপর এমন  অমানুসিক  নির্যাতন চালানোর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের পাড়াতল ১ নম্বর পঞ্চায়েতের হিরণ্যগ্রামের আদিবাসী পাড়ায় ।  নির্যাতন চালানোর খবর পাওয়া মাত্রই ষাঠ উদ্ধ বৃদ্ধাকে উদ্ধারের ব্যবস্থা করেন বিডিও সুব্রত মল্লিক । তার নির্দেশেই পঞ্চায়েত প্রধান সঞ্জয় ধর সহ অন্য জনপ্রতিনিধিরা হিরণ্যগ্রামে পৌছান । এলাকার বাসিন্দাদের সহযোগীতায় বৃদ্ধাকে উদ্ধার করে আনা   হয় স্থানীয় ক্লাব ঘরে।  বিডিও সুব্রত মল্লিক বৃদ্ধার বৌমা মিনতি মান্ডি ও তার সহযোগীদের   বিরুদ্ধে ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন  জামালপুর থানার ওসিকে । পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে রাতে থানায় নিয়ে যায় ।

No comments:

Post a Comment

Post Top Ad