রেলমন্ত্রক রাজ্যের আটটি অলাভজনক রেলরুট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণবঙ্গের এই রুটগুলি লোকসানে চলছে, এই যুক্তি দেখিয়ে সেগুলি বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার। এই মর্মে রাজ্যের মুখ্যসচিব মলয় দে-কে চিঠি দিয়েছে কেন্দ্র সরকার।
সোমবার তারই প্রতিবাদে নিত্যযাত্রীদের নিয়ে পথে নামল কংগ্রেস কর্মীরা। সকাল ৮টা থেকে বসিরহাট স্টেশনে লাইনে নেমে হাতে প্লাকাট নিয়ে প্রচার স্লোগান তুলতে থাকে। এর জেরে আটকে যায় সকাল ৮টার ডাউন হাসনাবাদ শিয়ালদা , ৮টা ৪০ এর ডাউন হাসনাবাদ প্রিন্সেপঘাট লোকাল।

No comments:
Post a Comment