পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানা এলাকার সাঁতরাপুর শুভদীপ বিদ্যামন্দির নার্সারি স্কুলের প্রায় কুড়িজন ছাত্রছাত্রী সরস্বতী পুজোর ফলমূল প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ল। তাদের চিকিৎসার জন্য বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলমূল থেকে কোনও কারনে বিষক্রিয়া হয়েছে বলে অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের। স্কুলের ছাত্রছাত্রীরা এদিন সরস্বতী পুজোর পর পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রসাদ বিতরণ করে স্কুল। সেই প্রসাদ খায় স্কুলের ছাত্রছাত্রীরা। খাওয়ার পর দেখা যায় ছাত্রছাত্রীদের মুখ থেকে লালা বের হতে এবং মুখ ফুলে যেতে থাকে।
আতঙ্কিত হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ। তাদের কয়েকজনকে অসুস্থ অবস্থায় বেলদা গ্রামীণ হাসপাতালে ও কেশিয়াড়িতে এক চিকিৎসকের কাছে ভর্তি করা হয়। আতঙ্কে হাসপাতালে ছুটে আসেন অভিভাবকেরা। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় কোনও কারনে এলার্জির উপসর্গ দেখা দিয়েছে। জানা যায় সাঁতরাপুর শুভদীপ বিদ্যামন্দির নার্সারি স্কুলের প্রায় কুড়িজন ছাত্রছাত্রী এই উপসর্গ নিয়ে ভর্তি হয় হাসপাতালে। আরও কয়েকজনের এই উপসর্গ দেখা দিয়েছে বলে জানা যায়। তাদেরও চিকিৎসার জন্য ভর্তি করতে হাসপাতালে আনা হয়।

No comments:
Post a Comment