মঙ্গলবার সন্ধ্যায় শ্রীরামপুরে মৃত ফুটবলার স্নেহাশিস দাশগুপ্তের তারাপুকুরের বাড়িতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি ভাষ্কর ভট্টাচার্য সহ একাধিক নেতা কর্মীরা। এদিন স্নেহাশিসের বাড়িতে গিয়ে ওর মা বাবার সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ।
সেখানে পরিবারের তরফে বিস্তারিত ভাবে দিলীপ বাবুকে ঘটনার বিবরণ জানান হয়। এদিন স্নেহাশিসে বাড়ি থেকে বেড়িয়ে সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, এই ঘটনায় দোষীরা ছাড়া পেয়ে যাচ্ছে। মৃতের পরিবারকে ভয় দেখান হচ্ছে। এই ঘটনায় তিনি সিবিআই তদন্তের দাবী জানান।

No comments:
Post a Comment