পাঁচ দিন পর সরস্বতী পূজো উত্তর দিনাজপুরে ! কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 January 2018

পাঁচ দিন পর সরস্বতী পূজো উত্তর দিনাজপুরে ! কেন?

 Image result


পাঁচ দিন পর  সরস্বতী পূজো উত্তর দিনাজপুরে! কেন?


 গ্রামবাসীদের চাপে পরে পাঁচদিন বাদে বিদ্যালয়ে সরস্বতী পুজা। এমনই ঘটনা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের খলসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। তবে পুজোর দিনে পুজো না হওয়ায় মন খারাপ হয়ে থাকা স্কুলের পড়ুয়ারা আজ আনন্দে মেতে উঠল। আজ যে তাদের স্কুলে সরস্বতী পুজা হচ্ছে!সরস্বতী পুজার দিনে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে বাগদেবীর আরাধনা করে থাকে। কিন্তু রায়গঞ্জ ব্লকের খলসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ কোনও নির্দেশিকা না পাওয়ার অজুহাত তুলে পুজোই করেনি। এই ঘটনা নিয়ে এলাকার বাসিন্দা থেকে পড়ুয়াদের অভিভাবকেরা ক্ষোভে ফেটে পরেন। আজ স্কুল খুলতেই বিক্ষোভ দেখান তারা এবং চাপ দেন আজই বিদ্যালয়ে সরস্বতীপূজা করতে হবে।এরপর একপ্রকার গ্রামের বাসিন্দা আর অভিভাবকদের চাপে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় পুরোহিতের পরামর্শে আজই সরস্বতী পুজার আয়োজন করে। তবে পাঁচদিন পরে হলেও বিদ্যালয়ে সরস্বতী পুজা হওয়াতে আনন্দে খুদে পড়ুয়ারা। রীতিমতো শাড়ি পরে সেজেগুজে বিদ্যালয়ে সরস্বতী পুজার আনন্দ উপভোগ করছে তারা। এদিকে অভিভাবকেরা জানিয়েছেন আজ সরস্বতী পুজারর কোনও তিথি নেই। এমন পুজো ভালো লাগছেনা। পুজোর দিনে পুজো না করে ঠিক করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মন্ডল বলেন,” সরস্বতীপুজার কোনও নির্দেশ ছিলনা তাই করিনি। তবে আমাদের খুব ভূল হয়ে গিয়েছে পুজোর দিনে সরস্বতীপুজা না করে। আজ তাই ভূলের প্রায়শ্চিত্ত করছি”। এদিকে উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক এই খবর পাওয়া মাত্রই অবর বিদ্যালয় পরিদর্শক ও অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শককে রায়গঞ্জ ব্লকের খলশী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পূর্নাঙ্গ রিপোর্ট পেশ করার নির্দেশও দেন।

No comments:

Post a Comment

Post Top Ad