এক মাস একুশ দিন পর ডিএল এডের ছাত্রী অতশ্রী নন্দীর মৃত্যু রহস্য কিনারা করল পুলিশ। শনিবার সন্ধ্যায় গোঘাট থানার পুলিশ আরামবাগের ১৪ নং ওয়ার্ডের বেনে পুকুর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম তাপস সাহা।তাপস ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত। প্রথমিক তদন্তে পুলিশের কাছে তাপস স্বীকার করেছে ঘটনার দিন সে একাই আরামবাগ থেকে গোঘাট গামী ট্রেনে মহিলা কামরায় উঠেছিল এবং কামরায় অতশ্রী একাই ছিল।পুলিশকে তাপসের জানিয়েছে , সে ওই দিন একটু বেশি মদ পান করেছিল। মদ্যপ অবস্থায় সে অতশ্রীর দিকে এগিয়ে গিয়েছিল।নিজেকে বাঁচাতে অতশ্রী ট্রেন থেকে ঝাঁপ দেয়। পুলিশ তাপসের কাছ থেকে কিছু সামগ্রীও উদ্ধার করেছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ কি কি পেয়েছে তা প্রকাশ করেনি। পুলিশ জানিয়েছে, ধৃত কে আরো জিজ্ঞাসা বাদ করা হচ্ছে । রবিবার ধৃত তাপস কে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে তদন্তের জন্য তাপসকে ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আরামবাগ মহুকুমা আদালতের।
প্রসঙ্গত, গোঘাটের পশ্চিম পাড়া অঞ্চলের বাসিন্দা অতশ্রীর মৃত দেহ রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়। কি কারনে মৃত্যু তা নিয়ে রহস্যের দানা বেঁধে ছিল। গোঘাট থানার পুলিশ অবশেষে ওই রহস্যের কিনারা করল।

No comments:
Post a Comment