প্রমোটারের থাবায় বিপন্ন এগারোটি পরিবার,দখল ঘিরে রণক্ষেত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 January 2018

প্রমোটারের থাবায় বিপন্ন এগারোটি পরিবার,দখল ঘিরে রণক্ষেত্র



চলছে চলবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রমোটারদের দৌরাত্ম বেড়েই চলেছে। কখনও বাস্তু ভিটে তো কখনও দোকান বাজার। নিজেদের ব্যবসা চালাতে রাজনৈতিক ও প্রশাসনের একাংশের মদতে প্রোমোটাররা উচ্ছেদ করেই চলেছে। আর এই উচ্ছেদ ঘিরে উত্তপ্ত হচ্ছে বিভিন্ন এলাকা।
    একটা গ্যারাজ দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মালদার রথবাড়ি মোড়  । দুই পক্ষের সংঘর্ষে  রক্ত পাতও হয় ।  রথবাড়ি এলাকার রাস্তার পাশের প্রায় সাড়ে ছয় কাঠা জমিতে গ্যারেজ  ১১ জন মিস্ত্রী মিলে একটি গ্যারাজ চালাতেন ।  মিস্ত্রীদের দাবি  মালিক কৃষ্ণ মোহন ফৌজদার ৪০ বছর আগে গ্যারেজ করার অনুমতি দেয় ।  কৃষ্ণ মোহন ফৌজদারের মৃত্যুর পর পরিবারের অনুমতি নিয়ে গ্যারাজটি চালান মিস্ত্রিরা । গ্যারাজ মিস্ত্রীদের অভিযোগ বেশ কিছুদিন ধরে কয়েকজন প্রমোটার এই জায়গা দখল করার চেষ্টা করছেন । গ্যারেজ মিস্ত্রীদের হুমকির পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টাও চলছে তাদের । গ্যারেজ মিস্ত্রীদের দাবি এই প্রমোটারের পেছনে মদত জোগাচ্ছেন মালদা জেলার বর্ষীয়ান তৃণমূল নেতারা । আর তাদের মদত পেয়েই এই গ্যারেজের এগারোটি পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে এক দল প্রমোটার । ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান দামের দিক থেকে এই জায়গা সোনা, রূপা এমনকি হীরাকেও হার মানাবে । এই জায়গা প্রমোটার দখল করতে পারলে শপিংমল বা ফ্লাট বাড়ি তৈরি করে কোটি কোটি টাকা মুনাফা করবে । আর তার কারনেই প্রমোটার দের অশুভ দৃষ্টি পড়েছে এই যায়গার উপর । এই জায়গা থেকে গ্যারেজ মিস্ত্রীদের উচ্ছেদ করতে এসে প্রমোটারের গুন্ডা বাহিনী মিস্ত্রীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে । নিমেষেই রণক্ষেতের চেহারা নেয় গোটা রথবাড়ি চত্বর । ঘটনায় আহত হয় বেশ কয়েকজন গ্যারেজ মিস্ত্রী । ঘটনার পর গ্যারেজ মিস্ত্রীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে ইংরেজবাজার থানায় ।

No comments:

Post a Comment

Post Top Ad