মৃন্ময় নস্কর: ক্যানিং পাবলিক লাইব্রেরীতে হঠাৎই ভিজিট করলেন ক্যানিং মহকুমার শাসক অদিতি চৌধুরী মঙ্গলবার দুপুর ২ টায়।এই লাইব্রেরিটি ১৯৩৩ সালে স্থাপিত হয়।বর্তমানে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ ব্লকের মাতলা ১ গ্রাম পঞ্চায়েতের মাতলা ৪-৫ ওর্য়াডের গ্রাম সভায় অবস্থিত।সরকারি ক্যানিং পাবলিক লাইব্রেরীয়ান লিপিকা গুপ্তা ও কর্মীদের সঙ্গে কথা বলেন মহকুমা শাসক এবং সবকিছু খতিয়ে দেখেন।বর্তমানে ক্যানিং মহকুমা ১৮ লক্ষ মানুষের বসবাস।আর এই লাইব্রেরী তে ৪৫০ জন পাঠক পাঠিকা। লাইব্রেরী তে মহিলাদের কোন শৌচালয় নেই।নেই শিশুদের বসে বই পড়ার মতন পরিবেশ।নেই পানীয় জলের ব্যবস্থা।এমনকি পাকা পাঁচিল নেই।ফলে জবরদখল হয়ে যাচ্ছে সরকারি লাইব্রেরীর জায়গা।এখানে একটা লাইব্রেরী আছে তা অনেকের জানা নেই।ভিজিট করে ক্যানিং মহকুমা শাসক বলেন বহু পুরনো ক্যানিং পাবলিক লাইব্রেরী।অনেক ছেলে মেয়ে আসে এখানে পড়াশুনা করার জন্য।তবে বেশ কিছু সমস্যা আছে।সেই গুলি দ্রুততার সঙ্গে ঠিক করে দেওয়া হবে বিভাগীয় দফতরের সঙ্গে আলোচনার মাধ্যমে।
No comments:
Post a Comment