ব্রেকিং: পরীক্ষাতে একটি সন্তান কিন্তু জন্ম দুইজনের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 January 2018

ব্রেকিং: পরীক্ষাতে একটি সন্তান কিন্তু জন্ম দুইজনের

আল্টাসোনগ্রাফী তে দেখালো একটি সন্তান গৃহবধু জন্মদিলো জমজ সন্তান,, ডায়গোনাস্টিক সেন্টারে তালা লাগিয়ে  বিক্ষোভ আঞ্চলিক তৃনমূলের। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা বয়রা পঞ্চায়েতের ঝাইখালি এলাকার ঘটনা । মঙ্গলবার সকালে ওই বেসরকারী ডায়গোনস্টিক সেন্টারে তালা দিয়ে সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃনমূল কর্মীর। সেন্টারের মালিক সমর মল্লিক এই  ঘটনার পর থেকে পলাতক।
স্থানীয় সুত্রে জানা যায় প্রসবযন্ত্রণা  নিয়ে বাগদা গ্রামীন হাসপাতালে আসে আরভিন মন্ডল  হাসপাতালের সরকারী চুক্তি হিসাবে পোশিয়া ডায়াগনষ্টিক সেন্টারে  সাথে চুক্তিবদ্ধ সেখানে পাঠায়  । সমস্ত মা দের ওখান থেকে আল্টাসোনগ্রাফী করা হয়। ঝাউখালির বাসিন্দা আরভিনা মন্ডল দুবার ওখান থেকে পরিক্ষা করলেও  জানায় তার গর্ভে থাকা সন্তান ভালো নেই  এবং একটি সন্তান আছে। সাথে সাথে গ্রামীন হাসপাতালে গেলে পরে ডাক্তার বনগাঁ হাসপাতালে রেফার করে দেয়। বনগাঁ হাসপাতাল পরিক্ষা করে জানায় তার গর্ভে দুটো সন্তান আছে এবং দুজন ভালো আছে । এই বলে ছুটি দিয়ে দেয়। গত ৩১ তারিখ আরাভিন মন্ডল বাগদা গ্রামীন হাসপাতালে জমজ সন্তান জন্ম দেন। এবং মা ও সন্তান দুজন সুস্থ আছে। এই ঘটনা জানাজানি  হতেই আজ সকালে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো হয় বাগদা আঞ্চলিক তৃনমূল কংগ্রেস । এই ঘটনা নিয়ে বাগদা গ্রামীন হাসপাতাল সুপারের সাথে কথা বললে তিনি জানান ওই সংস্থার বিরুদ্ধে আগেও অনেক ভুল রিপোর্ট দেবার অভিযোগ আছে। পুরানো দিনের মেসিন এবং পরিচালনা করার ঠিক ঠাক লোক নেই। বিষয়টি তদন্তের আশ্বাস দেন তিনি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় কিছুক্ষণের জন্য।

No comments:

Post a Comment

Post Top Ad