নিজস্ব প্রতিনিধি, দেগঙ্গাঃ বৃদ্ধ বাবাকে ঘরের মধ্যে তালা মেরে আটকে রেখে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠল দুই ছেলের বিরুদ্ধে । আক্রান্ত ব্যক্তির নাম সইদুল ইসলাম (৬৪)। ছেলেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই প্রবীণ ।রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার দক্ষিণ কলসুর চৌকিপোতা এলাকায়। তাঁর অভিযোগ , নিজের বাগানের গাছ বিক্রি করা নিয়ে দুই ছেলে সরিফুল ইসলাম ও কবিরুল ইসলাম তাঁর সাথে ঝামেলা করে এবং তাকে মারধোর করে গাছ জোর পূর্বক গাছ বিক্রির টাকা নেওয়ার জন্য। পরে তিনি দেগঙ্গা থানাতে গিয়ে পুলিশকে বিষয়টি জানান। দেগঙ্গা থানার পুলিশ দুই ছেলেকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেয় প্রাথমিক পর্যায়ে। কিন্তু দুই ছেলের বৃদ্ধ বাবার উপরে রাগ কমেনি। শনিবার রাত থেকে ঘরের মধ্যে তালা দিয়ে বৃদ্ধ বাবাককে আটকে রাখে। রবিবার সকালে ঘরের তালা ভেঙে সইদুল বাবু যখন বাইরে বার হন সেই সময় দুই ছেলে মিলে বাবাকে বেধড়ক মারধোর করে এবং তাঁর নাকে আঘাত করে। খবর পেয়ে ছুটে আসে সইদুল বাবুর ভাগনা মফিজুল মন্ডল। মামাকে নিয়ে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে দেগঙ্গা থানাতে গিয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায়।
Post Top Ad
Sunday, 7 January 2018
বৃদ্ধ বাবাকে আটকে রেখে মারধোর দুই ছেলের!
Tags
# Latest News
# Top News
# West Bengal
About Unknown
West Bengal
Labels:
Latest News,
Top News,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment