নিজস্ব প্রতিনিধি, দেগঙ্গা: মায়ের সঙ্গে পুকুর ঘাটে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক আড়াই বছরের শিশুর। মৃত শিশুর নাম মেহেদি হাসান। ঘটনার জেরে গোটা এলাকাতে শোকের ছায়া নেমেছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার পশ্চিম যাদবপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে শিশুটির মা পুকুর ঘাটে কাপড় কাচতে যায়। মায়ের সাথে শিশুটিও যায়। শিশুটির মা কাপড় ধোয়ার কাজ করছিলেন শিশুটি ঘাটে দাড়িয়ে ছিল। কিছুক্ষণ পরে তার মা দেখতে পান শিশুটি সেখানে নেই। তড়িঘড়ি বাড়িতে গিয়ে খোঁজা খুঁজি করতে থাকেন। না পেয়ে বাড়ির লোকজনের সাথে পুকুরে নেমে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। শিশুটির মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত করতে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। তখনি চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল থেকে দেগঙ্গা থানায় খবর পৌঁছায়। পরে পুলিশ এসে মৃতদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য বারাসত মহকুমা হাসপাতালে পাঠায় পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়।
Post Top Ad
Sunday, 7 January 2018
জলে ডুবে মৃত শিশু
Tags
# Latest News
# Top News
# West Bengal
About Unknown
West Bengal
Labels:
Latest News,
Top News,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment