হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচলে বিপত্তি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 5 January 2018

হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচলে বিপত্তি!


কলকাতা ডেস্ক : ৫ জানুয়ারি : তার ছিঁড়ে ট্রেন চলাচলে বিপত্তি ঘটল। শুক্রবার সকাল পৌনে সাতটা নাগাত ঘটনাটি ঘটেছে হাওড়া-বর্ধমান মেন শাখার হিন্দমোটর স্টেশনে। এই ঘটনায় আপ লাইনে দীর্ঘক্ষন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে দূরপাল্লার বহু ট্রেন আটকে পড়ে।

হিন্দমোটর স্টেশনে আটকে পড়ে ব্লাক ডায়মন্ড এক্সপ্রেস ট্রেন। ঘটনার খবর পেয়ে হাওড়া থেকে রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে যুদ্ধকালীন পরিস্থিতিতে মেরামতি করে। এরপর পৌনে নটা নাগাত ব্লাক ডায়মন্ড এক্সপ্রেস ট্রেনটিকে হিন্দমোটর স্টেশন থেকে বেড় করে দেয়। 

No comments:

Post a Comment

Post Top Ad