'নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাতে মরিয়া বামেরা । সেই কারনেই বাম তথা সিপিএম নোয়াপাড়া বিধানসভায় কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে আগেভাগেই তাদের প্রার্থী ঘোষণা করেছে । যে যে সিটে বর্তমানে বাম বা কংগ্রেসের বিধায়ক এখন আছে, সেখানে তারা তো ৫ বছর থাকবে । ওদের সঙ্গে ২০১৬ বিধানসভা নির্বাচনে জোট হয়েছিল । এই নোয়াপাড়া আসনটা কংগ্রেসের জেতা আসন ছিল । এখানে মধু বাবুর প্রয়াণে উপনির্বাচন হচ্ছে । এই আসনটি কংগ্রেসের জেতা আসন ছিল । এই আসনে ওরা কেন ভাঙল জোট । ওরা নোয়াপাড়ায় তৃণমূল কংগ্রেসকে জেতাতে চায়, সেই জন্য কংগ্রেসের সঙ্গে জোট ভেঙেছে । তবে নোয়াপাড়ায় মানুষ কংগ্রেসকে ফেরাবে না । মধু বাবুর আত্মার শান্তির জন্য এখানে মানুষ ফের কংগ্রেসকে জয়ী করবে । উপনির্বাচনে জিতে আমরা প্রাক্তন কংগ্রেস বিধায়ক মধু বাবুর অসমাপ্ত উন্নয়ন মূলক কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই ।' - উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে নিজের প্রচার শুরু করে এই ভাষাতেই বামেদের তীব্র আক্রমণ করলেন কংগ্রেস প্রার্থী গৌতম বসু । গৌতম বসু বর্তমানে গারুলিয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর । জাতীয় কংগ্রেস প্রার্থী গৌতম বসু বৃহস্পতিবার রাতে ইছাপুর নবাবগঞ্জে প্রাক্তন কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের বাড়িতে গিয়ে মধুসূদন বাবুর ঘরের ছবিতে মাল্যদান করে নিজের প্রচার শুরু করলেন । নোয়াপাড়া বিধানসভা আসনটি কংগ্রেসের দখলেই থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় কংগ্রেস প্রার্থী গৌতম বসু ।।

No comments:
Post a Comment