কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারি : জনসভার অনুমতির দরখাস্তে ত্রুটির অজুহাত তুলে শাসক দলের নির্দেশে বিজেপির বিভিন্ন জনসভা ভন্ডুল করার চেষ্টার অভিযোগ উঠল চন্দননগর পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব।
শনিবার শ্রীরামপুর থানার মাহেশ স্নান পিরির মাঠে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার তরফে পূর্ব ঘোষিত অনুযায়ী একটি জনসভার আয়োজন করা হয়েছে। সেই সভায় বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা, জর্জ বেকার সহ একাধিক নেতার থাকার কথা। সেই সভার অনুমতির জন্যে ২৮ডিসেম্বর শ্রীরামপুর থানার মাধ্যেমে চন্দননগর পুলিশ কমিশনারেটের কাছে আবেদন করা হয়। মাঠে জনসভা করার অনুমতি, ক্লাবের অনুমতি সহ একাধিক অনুমতি ওই দরখাস্তের সঙ্গে অ্যাটার্চ করে দেওয়া হয়েছে বলে বিজেপির নেতারা দাবী করেছেন। কিন্তু, শুক্রবার শেষ বেলায় বিজেপির নেতাদের কমিশনারেটের তরফে জানান হয় সভা করতে গেলে পলিউশন দফতরের অনুমতি লাগবে। আর না হলে জনসভার অনুমতি দেওয়া হবেনা।
পাশাপাশি ৯জানুয়ারি চুঁচুড়ার জনসভায় দিলীপ ঘোষ, মুকুল রায় সহ একাধিক রাজ্যে নেতার হাজির থাকার কথা। দুটি সভা নিয়েই কমিশনারেটের পুলিশের টালবাহানার জেরে বেজায় ক্ষিপ্ত হয়েছেন জেলার বিজেপি নেতারা। এই প্রসঙ্গে জেলা সভাপতি ভাষ্কর ভট্টাচার্য বলেন, শনিবার পুলিশ জনসভার অনুমতি দিলেও সভা হবে। না দিলেও সভা হবে। সভা করতে না দিলে ওই দিন তৃণমূলের শ্রীরামপুরে বাস টার্মিনালের অনুষ্ঠান ভেস্তে দেওয়ার হুশিয়ারী দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কোনও গোলমাল হলে সেই ঘটনার দায় পুলিশকেই নিতে হবে বলে বিজেপির জেলা সভাপতি জানিয়েছে।

#Police besal chap #BJP k support korlay #TMPC Prochalito #Ghous Shilpo nao hotay paray
ReplyDelete