মৃন্ময় নস্কর,মহেশতলা: সাত বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার মহেশতলা থানার চণ্ডীগড় শানপুকুর এলাকায়।
জানা গিয়েছে, সাত বছরের তাসমিন পারভীন নামে এক শিশুর উপর শারিরীক নির্যাতন চালায় বছর সাতাশের ইরফান সাঁপুই নামে এক যুবক শিশুটি স্কুল থেকে বাড়িতে ফিরে বন্ধুদের সঙ্গে খেলছিল, সেই সময় ইরফান পেশায় দর্জি, ওই শিশুটিকে কোলে করে নিয়ে গিয়ে নিজের ঘরের মধ্যে ধর্ষণ করে। জানা যায়, ধর্ষণের পর ওই শিশুকে ছুরি দিয়ে ভয় দেখানো হয় যাতে কাউকে কিছু না বলে , কাঁদতে কাঁদতে ইরফানের ঘর থেকে ছোট তাসমিন পারভিন বেড়িয়ে আসে । তাসমিনের বন্ধুরা জিজ্ঞাসা করে কি হয়েছে তখন তাসমিন কাঁদতে কাঁদতে ইরফানের কান্ডের কথা খুলে বলে। বন্ধুরা তাসমিনের মা বাবাকে বিষয়টি জানায় ।
তাসমিনার হাতে পায়ে খেঁচ আসতে থাকে তরিঘরি তাসমিন পারভীন বাবা সোভান আলি মণ্ডল ও মা আফসরণ বিবি মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেন । আশঙ্কা জনক অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয় নিগৃহীতা ওই শিশুকে। বর্তমানে শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।মহেশতলা থানার পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত ইরফানকে গ্রেফতার করেন।ইরফানের কঠোর শাস্তির দাবিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment