গৃহবধৃকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারল শ্বশুরবাড়ির লোকেরা। মৃতার নাম মফুজা বিবি। মফুজার বাবার বাড়ি পূর্ব বর্ধমানের কালনার সহজপুরের রাখীবন্ধ গ্রামে। বছর সাতেক আগে দেখাশোনা করে বিয়ে হয় মেমারীর বোহারের কৃষ্ণবাটি গ্রামের হানিফ মোল্লার সঙ্গে । বিয়ের সময় মফুজার বাবা নগদ ২৫ হাজার টাকা ও পাঁচ ভরি সোনার গহনা দেয়। মৃতার পরিবারের অভিযোগ প্রায় প্রতিদিনই দিনমজুর স্বামী হানিফ মদ খেয়ে বাড়িতে ঢুকে বিভিন্ন অচিলায় মফুজাকে মারধর করত এবং বাবার বাড়ি থেকে টাকার আনার জন্য চাপ দিত। অভিযোগ শনিবার সকালে স্বামী, শাশুড়ী সহ পরিবারের সবাই মফুজার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দেয়। তারপর অগ্নিদগ্ধ মফুজাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।ওইদিনই বিকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মফুজাকে ভর্তি করা হলে রবিবার সকালে তার মৃত্যু হয়। শ্বশুর বাড়ির বিরুদ্ধে মেমারী থানায় অভিযোগ দায়ের করেছে মফুজার পরিবার। অভিযুক্তরা সকলেই পলাতক।
Post Top Ad
Sunday, 14 January 2018
কেরোসিন তেল ঢেলে গৃহবধূর সঙ্গে যা করল
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment