বিপ্লবীদের কথা মনে করাতে যা করল ঝাড়গ্রাম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 January 2018

বিপ্লবীদের কথা মনে করাতে যা করল ঝাড়গ্রাম



বিপ্লবীরা হলেন চিরস্মরণীয়। তাদের জন্যই আজ আমরা। স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের কথা তুলে ধরতে লেজ়ার শোয়ের আয়োজন করা হল ঝাড়গ্রামে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদার চেষ্টায় ও মুখ্যমন্ত্রীর ইচ্ছেয় এই উদ্যোগ নেওয়া হয়েছে। জঙ্গলমহল উৎসবে দিনে দু’বার দেখানো হবে এই শো।প্রদর্শনী শুরুর আগে গতকাল রাতে চলে লেজ়ার শো'য়ের মহড়া। উদ্যোক্তাদের বক্তব্য, ক্ষুদিরাম, সিধো, কানহোর মতো স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের কথা এখানকার প্রজন্মের অনেকের কাছেই অজানা। তাই দেশের স্বাধীনতায় ওইসব সংগ্রামীদের অবদানের কথা তুলে ধরা হবে বর্তমান প্রজন্মের কাছে।
বুধবার চতুর্থ জঙ্গলমহল উৎসব শুরু হচ্ছে । রিমোট কন্ট্রোলের মাধ্যমে উৎসব উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব।

No comments:

Post a Comment

Post Top Ad