প্রকাশ্যে ধুমপান করলেই কড়া ব্যবস্থা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 January 2018

প্রকাশ্যে ধুমপান করলেই কড়া ব্যবস্থা!


কলকাতা ডেক্স, জানুয়ারী : বিদ্যালয়ের সামনে ধূমপান করলে দুশো টাকা পর্যন্ত জরিমানার নির্দেশ বিদ্যালয় কর্তৃপক্ষের। ঘটনাটি চন্দননগর পুরনিগমের আঠাশ নম্বর ওয়ার্ডের আলতার প্রাথমিক বিদ্যালয়ের । আজ ওই  বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা গেল বিদ্যালয়ের দেয়ালে ধূমপান বিরোধী পোস্টার পড়েছে । যে পোস্টারে লেখা রয়েছে ধূমপানমুক্ত এলাকা এখানে ধূমপান করলেই আইনত দণ্ডনীয় অপরাধ অমান্য করলে দুশো টাকা জরিমানা । প্রাথমিক বিদ্যালয়ের এ ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সমাজ সচেতন বহু মানুষ । বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছেন চন্দননগর পুর নিগমও। স্থানীয় কাউন্সিলর পার্থ চক্রবর্তীর বক্তব্য  খোলা জায়গায় ধূমপান করাটা কখনোই উচিত নয় । তার উপর তো এটা প্রাথমিক বিদ্যালয় শিশুরা যদি বড়দের এখানে ধূমপান করতে দেখে তাহলে তাঁরাও সেই পথ বেছে নিতে পারে ।সে দিক থেকে দেখতে গেলে বিদ্যালয়ের এহেন উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানানো দরকার । বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মতো অন্যান্য বিদ্যালয় কর্তৃপক্ষও ধূমপান বিরোধিতায় এগিয়ে আসুক ।স্থানীয় বাসিন্দারাও বিদ্যালয়ে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে । তাঁদের মতে শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যত তাঁদের মধ্যে যদি ধূমপান বিরোধী মনোভাব তৈরি করা যায় তাহলে আগামী দিনে ধূমপানমুক্ত সমাজ তৈরি করা যাবে ।

No comments:

Post a Comment

Post Top Ad