মকরসংক্রান্তি উপলক্ষে ঘুড়ির মেলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 14 January 2018

মকরসংক্রান্তি উপলক্ষে ঘুড়ির মেলা

মকর সংক্রান্তির দিন থেকেই বর্ধমানে শুরু হলো ঘুড়ির মেলা। সকাল থেকেই আকাশে কুয়াশা আর ঠান্ডা থাকলেও ঘুড়ি উড়ছে। পেটকাটি চাঁদিয়াল বগগা মোমবাতি  আর তিলকধারী  ঘুড়ির দল চাইনিজ  মাঞ্জা লেজে বেঁধে আকাশে উড়ছে। বর্ধমানে ঘুড়ির মেলা অনেক পুরনো। পরপর তিনদিন মেলা বসতো।  পৌষ সংক্রান্তির দিন থেকে দোসরা মাঘ। কাঠগোলা, সদরঘাট আর বাহির সর্বমঙ্গলা পাড়ায়। সেই দিন আজ আর নেই। তবু রয়ে গেছে ঘুড়ি ওড়াবার কেতা। নানা ধরণের নানা কিসিমের ঘুড়ি বাজারে পাওয়া যায়। লাটাইয়ের যোগান যথেষ্ট   থাকে বাজারে। আর চাইনিজ সুতো এসে মাঞ্জা দেবার ঝঞ্ঝাট আর নেই। এখন সস্তা মাঞ্জা সহজলভ্য।  শিশু কিশোর আর কিশোরীরা। শহরের ছাদে ছাদে চোখ মেললেই নানা ডিজাইনের ঘুড়ি। আর পাল্লা দিয়ে মাইকের বাজনা। আর থাকে হুল্লোড় আর মজা। গোত্তা খেয়ে ঘুড়ি কেটে গেলে আফসোস। আর অন্যের ঘুড়ি কাটতে পারলে হৈ-চৈ।

No comments:

Post a Comment

Post Top Ad