কৃষ্ণনাম শুনে যা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 14 January 2018

কৃষ্ণনাম শুনে যা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়?

কলকাতা ডেস্ক : ১৪ জানুয়ারি : ২৮ তম রিষড়া মেলায় কৃষ্ণনাম শুনে নাচ গান করে ব্যপক মস্তি করলেন তৃণমূলের প্রতাপশালি নেতা তথা শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়।

শনিবার রাতে রিষড়া মেলার অনুষ্ঠান মঞ্চে দম মার দম হিন্দি গানের তালে গলা মিলিয়ে নাচ গান করে মেলায় আসা দর্শক ও দলীয় কর্মীদের আনন্দ দিলেন এই সাংসদ। এদিন ওই মেলায় রিষড়ার পুরপ্রধান সহ একাধিক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন একান্ত আলাপচারীতায় কল্যান বলেন, এই বয়সে এই নাচ গান। তাহলে যৌবন কাল থাকলে তিনি কেমন গান ও নাচ করতেন। যদিও সাংসদের মঞ্চে উঠে শিল্পীর সঙ্গে নাচ ও গানের বিষয়টি অনেকেই ভালো চোখে দেখেন নি। যদিও এই প্রসঙ্গে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি ভাষ্কর ভট্টাচার্য বলেন, এই সংস্কৃতি তৃণমূল আমদানী করেছে। একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যদি এই রকম অপসংস্কৃতিরর সঙ্গে জড়িয়ে পড়েন। সেটা শ্রীরামপুরের মানুষ ভালো নজরে দেখবে না।

No comments:

Post a Comment

Post Top Ad