ব্রেকিং: লক্ষাধিক টাকার মাদক!গ্রেফতার ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 January 2018

ব্রেকিং: লক্ষাধিক টাকার মাদক!গ্রেফতার ১



লক্ষাধিক টাকার এসকাপ মাদক কফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ।ধৃতের নাম রমেশ তিওয়ারী।বাড়ি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার ধুলিয়ান এলাকার বাসিন্দা।উদ্ধার হয়েছে ৩৫২পেটি মাদক কফ সিরাপ।যার বাজার মুল্য ৬০লক্ষ টাকা।ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মালদা শহড়ের গয়েশপুর এলাকায়।জানা গিয়েছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের ইংরেজবাজার থানার গোয়েশপুর এলাকায়  সিটিআই নামক একটি গোডাউনে মাদক কফ সিরাপ মজুত করা হয়েছে।সেই মত ওই গোডাউনে হানা দিয়ে ৩৫২পেটি অর্থাৎ ৫৬ হাজার ৩২০বোতল মাদক কফ সিরাপ সহ এক ব্যক্তি গ্রেফতার করে।
তবে এর সঙ্গে আর কেকে জড়িত রয়েছে বা কোথায় পাচার করা হত সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন,ঘটনার পর থেকে গোডাউনের মালিক পলাতক রয়েছে।তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে তোলা হয়েছে। ধৃতকে ৭দিনের পুলিশি রিমান্ড চেয়েছে ইংরেজ বাজার থানা।

No comments:

Post a Comment

Post Top Ad