রাজ্যের মাও অধ্যুষিত ৫ জেলার পরিস্থিতি নিয়ে বুধবার এক ম্যারাথন বৈঠক হয়ে গেল মেদিনীপুর এর পুলিশ লাইনের সেফ হাউসে। যেখানে মাও অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাকুড়া, পুরুলিয়া ও বীরভূমএই পাঁচ জেলার পুলিশ সুপারদের পাশাপাশি হাজির ছিলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিত কর পুরকায়স্থ। বৈঠকে যোগ দেন সি আর পি'র আধিকারিকেরাও। দফায় দফায় প্রায় সাড়ে ৩ ঘন্টার বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে ডিজি জানান, মাও অধ্যুষিত এলাকাগুলির পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সব কিছু নিয়ন্ত্রনে। পাশাপাশি সেভ ড্রাইভ সেভ লাইফে'র জেরে ১৫% দুর্ঘটনা কমেছে বলেও এদিন দাবী করেন তিনি।

No comments:
Post a Comment