শ্রমিকদের নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন মলয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 January 2018

শ্রমিকদের নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন মলয়



নোটবন্দী করে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছেন এমনভাবেই কেন্দ্রকে তোপ মলয় ঘটকের।
 অসংগঠিত শ্রমিকদের নামনথিভুক্ত করন এবং নথিভুক্ত অসংগঠিত শ্রমিক ও তাদের পরিবারের স্বার্থে এরাজ্যের ৬০ টি মহকুমায় আয়োজিত হচ্ছে ""শ্রমিক মেলা।""শনিবার দুর্গাপুর মহকুমায় উদ্বোধন হোলো শ্রমিক মেলার।এই মেলার উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক।উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি সহ দুর্গাপুরের কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালসহ দুর্গাপুর পুরসভার সমস্ত আধিকারিকরা।
রাজ্যে বিগত বাম সরকারের সময়কালে তাদের শেষ ১১ বছরে অসংগঠিত শ্রমিকদের কল্যানে মোট ৯ কোটি টাকা ব্যয় করা হয়েছিল সেখানে বর্তমান সরকার মাত্র ৬ বছরে ১০০৮ কোটি টাকা ব্যয় করেছে এই শ্রমিক ও তাদের পরিবারের কল্যানার্থে বলে জানান শ্রমমন্ত্রী মলয় ঘটক।তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে বলেন ""বলেছিলেন সবার আ্যকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা পড়বে কিন্তু এখনও ১৫ পয়সা কেও পাননি।নোটবন্দী করে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকদের বেকার করে দিয়েছেন।আবার নয়া এফ আর ডি আই চালু করতে চলেছেন। যাতে আপনার জমা রাশির মধ্যে মাত্র এক লক্ষ টাকা সুরক্ষিত বাকি সব ব্যাংক ডুবলে আপনার সব যাবে।""দুর্গাপুরের এই শ্রমিকমেলা দুদিন চলবে।মোট ২৫ টি স্টল এই মেলায় রয়েছে।এই মেলাতেও অসংগঠিত শ্রমিকরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

No comments:

Post a Comment

Post Top Ad