রোগীর গাড়িকে পাশ না দিয়ে হেলমেট বিহীন এক মোটর বাইক আরোহী তার সামনে দাঁড়িয়ে থাকায় রাস্তায় যান জট লেগে যায়। মুমুর্ষ রোগীকে তড়ি ঘড়ি আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ঐ মোটর বাইক আরোহী তাকে আটকে রেখে পাশ না দেওয়ায় উত্তেজনা ছড়ালো আরামবাগ বাসস্য্যান্ড এলাকায়। বার বার বলা সত্বেও রাস্তা না ছাড়ায় সেই টোটো থেকে নেমে মোটর বাইক আরোহীকে সপাটে জুতো পেটা করলেন এক মহিলা। এই ঘটনায় গোটা এলাকায় বহু মানুষ জমায়েত হয়ে যায়।সঙ্গে সঙ্গে আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে তীব্র যান জটের সৃষ্টি হয়ে যায়।বেশ কয়েক বার বাইক আরোহী তথা যুবকটিকে জুতো দিয়ে তার গালে মারেন।এই ঘটনার সাক্ষী থাকলেন কয়েক শো মানুষ। এদিন দেখা গেল ঐ টোটোতে এক মুমুর্ষ রোগী ছিলেন। প্রাণ বাঁচানোর তাগিদে তারা অত্যন্ত দ্রুত আরামবাগ হাসপাতালে যাচ্ছিলেন।কিন্তু আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কোর্ট রোডে এই ঘটনায় বিস্মিত হয়ে যান তারা। টোটো চলতে চলতে ঐ মহিলা বলেন, হেলমেট না পরে এলাকায় মস্তানি করছিল ওই বাইক আরোহী। তাকে বার বার অনুরোধ করা হয় যে গাড়িটা সরাতে। কারণ আমাদের মরণা পন্ন এক রোগীকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে।কিন্ত উনি কোন কথাই শোনেন নি।আমরা বার বার বলেও পারিনি। তাই আমি এই ঘটনা ঘটাতে বাধ্য হয়েছি। মহিলা তার নাম বা কোন পরিচয় দেন নি।
এদিকে যে যুবককে জুতো পেটা করা হল সেই যুবকের নাম সেখ লাল।তার বাড়ি খানাকুলের ঘোষপুরে। তিনি ঐ এলাকার তৃণমূল নেতা ইলিয়াস চৌধুরীর ছেলে।ইলিয়াস চৌধুরী ঘোষপুর এলাকার তৃণমূলের দাপুটে নেতা। এব্যাপারে আক্রান্ত যুবক সেখ লাল বলেন, আমার কোন দোষই নেই। রাস্তায় যান জট থাকলে আমি কি করতে পারি।

No comments:
Post a Comment