মৃন্ময় নস্কর: পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য ১ মাস সময় বেঁধে দিলেন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা । পাওয়ার গ্রিড চালু হবেই একসাথে জানালেন আরাবুল,কাইজার ,নান্নু ,অহিদুল।জানুয়ারি মাসের শেষ পর্যন্ত এক মাস সময় দিলাম আন্দোলনকারীদের । পাওয়ার গ্রিড চালু হবে এই আলোচনার শর্তে আপনাদের কাছে গিয়েই কথা বলবো,ঠিক করুন কোনো দিন বসবেন । মাছি ভাঙাতে সাইকেল করে একাই যাবো ,ভাঙরে পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন কারিদের উদ্দেশে এই বার্তা দিলেন খাদ্য প্রক্রিয়াকরন মন্ত্রী তথা ভাঙরের বিধায়ক আব্দুল রেজ্জাক মোল্লা ।আন্দোলন কারিদের চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিলেন মন্ত্রি আব্দুর রেজ্জাক মোল্লা । রবিবার বিকালে পাওয়ার গ্রিডের ঠিক কাছেই নতুন হাট বাজার এলাকার এক মাঠে তৃনমূল কংগ্রেসের এক জন সভায় এ কথা বলেন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা । এদিন উপস্তিত ছিলেন আরাবুল ইসলাম ,নান্নু হোসেন ,কাইজার আহমেদ ,জেলা পরিষদের পূর্ত আধিকারিক আবু তাহের সরদার , অহিদুল ইসলাম ,আব্দুর রহিম মোল্লা । এদিন মন্ত্রী রেজ্জাক মোল্লা জমি আন্দোলনকারীদের উদ্দেশ্য বলেন , পাওয়ার গ্রিড কেন্দ্রের প্রজেক্ট , রাজ্য সরকারকে কেন্দ্রের কাছে পয়সা দিতে হবে ।বাধা দিচ্ছেন কেন । ৪ খুঁটি পড়লেই পাওয়ার গ্রিড সম্পূর্ণ হবে ,যারা বাধা দিচ্ছেন কোন যুক্তিতে লড়াই করছেন ।আলোচনার প্রথম শর্ত পাওয়ার গ্রিড বন্ধ করা যাবে না ।
বিরোধীদের উদ্দেশে মন্ত্রী বলেন , সিপিএম মানুষ কে কিভাবে ভুল বোঝায় তা জানি ,সোনার পুরে পাওয়ার গ্রিড কোথায় আছে,সেটা তুলে দিন । এটা কেন্দ্রীয় প্রোজেক্ট তাই বিজেপি আসছে না এখানে । ২০১২ সাল থেকে পাওয়ার গ্রিড হচ্ছে ,তখন বাধা হয়নি কেন ,২০১৬ সালে ঘুম ভাঙল , ৯৭ শতাংশ কাজ হয়ে গিয়েছে পাওয়ার গ্রিডের ।আন্দোলনকারীদের উদ্দেসে মন্ত্রী বলেন , আমাদের বিরম্বনা হবে ,তবে কাজ আটকাবে না , খুব বেয়ারা করলে তিন গ্রাম মাছি ভাঙা ,ঢিবঢিবা ,খামার আইটে পাওয়ার কেটে দেবো । আমরা চাই আলো ।এদিন আরাবুল ইসলাম বলেন , চ্যালেঞ্জ করে বলছি পাওয়ার গ্রিড হবে ,পাওয়ার গ্রিড আটকানোর জায়গা নেই । বিভিন্ন জায়গায় গুলি,বোমা দিয়ে আতঙ্ক করা হচ্ছে , ঘোলা জলে মাছ ধরতে চাইছে ,এটা করতে দেবো না ।পাওয়ার গ্রিড চালু করতে চাই । এদিন মঞ্চ থেকে আব্দুর রহিম মোল্লা জমির পরিমান সমেত জমি দাতাদের তালিকা প্রকাশ করেন, এই তালিকায় উত্তর গাজীপুরের জমি আন্দোলন কারি কালু শেখ নিজে চার বিঘা জমি দিয়েছেন পাওয়ার গ্রীডে তা প্রকাশ পায়। একই ভাবে কাইজার আহমেদ ও নান্নু হোসেন বলেন ,সিপি এম মদত দিচ্ছে ভাঙড়ের দুটি বুথে,চক্রান্ত চলছে। এদিন সভা উপলক্ষে পাওয়ার গ্রিড এলাকায় পর্যাপ্ত পুলিশ মতায়ন ছিল। বারুইপুর পুলিশ সুপার অরিজিত সিনহা নিজে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকা পরিদর্শ্ন করেন।প্রতিটা গ্রামে পুলিশ মোতা্যেন ছিল।এদিন সভায় ৭ থেকে ৮ হাজার মানুষের সমাগম হয় ।

No comments:
Post a Comment