আদিবাসীদের জীবন পরিস্ফুট করবার জন্য রাষ্ট্রপতি পুরস্কার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 8 January 2018

আদিবাসীদের জীবন পরিস্ফুট করবার জন্য রাষ্ট্রপতি পুরস্কার




চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরে চন্ডীপুরে কল্পনা আদিবাসিদের জীবন চরিত্র পটচিত্র মধ্যে তুলেধরে এবার রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছে। রাজ্য সরকার পটশিল্পীদের তুলে ধরতে নানা সুযোগ সুবিধের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে মেলার মাধ্যে তাদের তৈরি চিত্র পর্দশনীর ব্যবস্থা করে চলেছে।হারিয়ে যাওয়া পট শিল্পকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে রাজ্য সরকারের এই উদ্যোগ। রাজ্যের বিভিন্ন জেলার পটশিল্পীদের আরো দক্ষ ও অর্থ উপার্জনের পথ দেখাতে অফিস অফ ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্র‍্যাফট মিনিস্ট্র অফ টেক্সটাইল দপ্তর বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। আর সেই সমস্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষন নিয়ে আজ অনেকে জেলা ও রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার পাওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন। জেলা, রাজ্যের পুরস্কারের তালিকা ছাড়িয়ে এবার রাষ্ট্রপতি পুরস্কারের তালিকায় নাম উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরের মহিলা পটচিত্র শিল্পী কল্পনা চিত্রকরের। অভাবের কারনেই স্বামীর দেখানো পথেই পা মিলিয়েছিল কল্পনা। সংসারের অভাব দূর করার জন্য নানা ধরনের পট চিত্র ফুটিয়ে তুলতেন কল্পনা তার তুলির টানে। আর তা থেকে যা উপার্জন হত তা দিয়ে কোন রকমে সংসার চলত তাদের। ৯ ফুট বাই আড়াই ফুটের একটি আর্ট পেপারের উপর আদিবাসীদের জীবন কাহিনী কল্পনা তার তুলির টানে ফুটিয়ে তুলেছিলেন। আর সেই ছবি আজ দিল্লীতে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। তার তৈরি পটচিত্র রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে শুনে খুশির হাওয়া চন্ডীপুরে কল্পনার এলাকায়।
অফিস অফ ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্র‍্যাফট মিনিস্ট্র অফ টেক্সটাইল দপ্তরের অধিনস্থ এম আস আই এর এসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিষ ভট্টাচার্য জানান, রাজ্য থেকে ২০ জনের একটি তালিকা দিল্লিতে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে চন্ডীপুরের মহিলা পট চিত্র শিল্পী কল্পনার নাম রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad