ফের মনুয়াকাণ্ডের ছায়া পশ্চিম মেদিনীপুরে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 8 January 2018

ফের মনুয়াকাণ্ডের ছায়া পশ্চিম মেদিনীপুরে




চাঁদনী, পশ্চিম মেদিনীপুর: ফের মনুয়াকাণ্ডের ছায়া ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরে। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল  স্ত্রী। গ্রেফতার স্ত্রী,প্রেমিক। জানা গিয়েছে,  গত বুধবার কেশপুরের মুগবসানে উদ্ধার হয় বাবুল পোড়েল নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। পুলিশ সূত্রে দাবি, বাবলুর স্ত্রী টুম্পাকে জেরা করে জানা যায়, তাঁর সঙ্গে সোমনাথ ঘোষ নামে এক টোটোচালকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। পুলিশ সূত্রে দাবি,  বাবলুকে ছেড়ে সোমনাথের সঙ্গে থাকতে মরিয়া ছিলেন টুম্পা। বাবলু সেকথা জেনে যাওয়ায় তাঁকে খুনের ছক কষেন টুম্পা ও তাঁর প্রেমিক সোমনাথ।  জানা গিয়েছে, ২ জানুয়ারি বাবলুকে অপহরণ করেন সোমনাথরা। গাড়িতেই বাবলুকে খুন করে, মৃতদেহ ফেলে দেওয়া হয় মুগবসানে, ধানখেতে।এই কাজে সোমনাথের সঙ্গে ছিলেন তাঁর আরও ৩ সঙ্গী।  এই ঘটনায় পুলিশ সোমনাথের বন্ধু আত্মানন্দ গোপ, আত্মানন্দের স্ত্রী শীলা গোপ এবং গাড়িচালক কমল মুনানকে গ্রেফতার করেছে। ধৃতদের চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে মেদিনীপুর সিজেএম আদালত।
প্রসঙ্গত ২০১৭ সালে বারাসতে অনুপম মনুয়া কান্ডে স্ত্রী মনুয়া যেমন স্বামী অনুপমের, গতিবিধির কথা প্রেমিক অজিতকে ফোনে জানিয়ে দিচ্ছিলেন, একই কায়দায় টুম্পাও তাঁর স্বামীর গতিবিধির খবর ফোন করে দিচ্ছিলেন সোমনাথকে।
একের পর এক মনুয়া হত্যাকান্ডে ছায়া রাজ্যের বিভিন্ন এলাকাতে পড়ায় রীতিমত শোরগোল পড়ে গেছে বিভিন্ন মহলে।

No comments:

Post a Comment

Post Top Ad