মহিলাকে জোর করে দেহব্যবসায় নামালো মনিষা!তারপর হল ভয়ানক পরিণতি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 January 2018

মহিলাকে জোর করে দেহব্যবসায় নামালো মনিষা!তারপর হল ভয়ানক পরিণতি



প্রলোভন দেখিয়ে এক মহিলাকে দেহব্যবসায় নামানোর অভিযোগ উঠল এক মহিলা দালালের উপর।গ্রেফতার করা হয় ওই মহিলা দালালকে।সূত্রের খবর,মনিষা রায় নামে এক মহিলা দালাল অভিযোগকারী ওই মহিলাকে প্রলোভন দেখিয়ে শোভাবাজার যৌনপল্লীতে আটকে রেখে ও তাঁকে দেহব্যবসার কাজে লাগায়।অভিযুক্ত মহিলার বাড়ি নিউটাউন এলাকায়।
পুলিশ সূত্রের খবর,নিউটাউনের ৯ নং এলাকায় এক মহিলা তার মেয়ের বাড়ি থেকে কাজের খোঁজ করছিল আর ঠিক তখনই পরিচয় হয় মনিষার সঙ্গে।গত ২৮ ডিসেম্বর কাজ দেওয়ার নাম করে শোভাবাজারে নিয়ে গিয়ে আটকে রাখে।এরপর তাকে জোর করে দেহব্যবসার কাজে নামানো হয়।সেখান থেকে পালিয়ে ওই মহিলা ৩০ শে ডিসেম্বর নিউটাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন।এরপরই মনিষার ফোন ট্যাপ করে গ্রেফতার করে তাকে।মঙ্গলবার মনিষাকে বারাসত আদালতে হাজির করা হবে।তদন্তে নিউটাউন থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad