ট্রেন থেকে পড়ে ডান হাত খোঁয়ালো ওপারের এক মুক্তিযোদ্ধা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 January 2018

ট্রেন থেকে পড়ে ডান হাত খোঁয়ালো ওপারের এক মুক্তিযোদ্ধা


মালদা ৯ জানুয়ারি : ভারতে চিকিৎসা করাতে এসে ট্রেনে থেকে পরে ডান হাতের কব্জি কাটা গেলো বাংলাদেশের এক মুক্তিযোদ্ধার। ঘটনাটি ঘটেছে, সোমবার রাত্রি সাড়ে দশটা নাগাদ মালদা রেল ষ্টেশনে। আশঙ্কাজনক অবস্থায় মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে  মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে রেল পুলিশ। বর্তমানে সেখানেই চিকিৎসা  চলছে তার।
         পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত স্বাধিনতা সংগ্রামীর নাম, অতুল হাজরা(৬৫)। বাড়ি বাংলাদেশের নওগা জেলার মহাদেবপুর এলাকায়। চলতি মাসের সাত তারিখ তিনি দক্ষিণ দিনাজপুরে হিলি সিমান্ত দিয়ে পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করেন চিকিৎসা করাবেন বলে। বুনিয়াদ পুরের পাথরঘাটা এলাকায় এক আত্মীর বাড়িতে উঠেন তিনি। আত্মীয়দের অভিযোগ, ষ্টেশনে ট্রেন দেরিতে আসার কারনে ট্রেনে উঠতে ভিড় জমে যাত্রীদের। ট্রেন ছাড়ার সময় সংরক্ষিত কামরায় উঠতে গিয়ে পরেযান অতুল বাবু। তিনি চিকিৎসা করাতে ব্যাঙ্গালোর যাবেন বলে ভারতে এসেছিলেন। গোহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায় তার টিকিট করা ছিল। সেই ট্রেনে উঠতে গিয়েই ঘটে দুর্ঘটনা।

No comments:

Post a Comment

Post Top Ad