ব্রেকিং: সিসিইউ ইউনিট থেকে রোগী নিখোঁজ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 22 January 2018

ব্রেকিং: সিসিইউ ইউনিট থেকে রোগী নিখোঁজ

চাঁদনী,মেদিনীপুর:  হাসপাতালে চিকিত্সকদের গাফলতির অভিযোগ,হাসপাতালের ওয়ার্ড থেকেও রোগী নিখোঁজ-এসব তো ছিল ৷এবার সরকারি হাসপাতালের সিসিইউ ইউনিট থেকে নিখোঁজ হয় এক রোগী ৷ জ্ঞান হারিয়ে ভর্তি থাকা রোগী কিভাবে চিকিৎসক,নার্স,নিরাপত্তা কর্মীদের মাঝ থেকে পালিয়ে গেল তা নিয়ে ধন্দ তৈরী হয়েছে ৷ ঘটনায় পুলিশ অবিযোগ দায়ের করেছে পরিবার ৷ অন্যদিকে হাসপাতালের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে শুরু হয়েছে খোঁজ ৷

ঘটনাটি ঘটেছে মেদিনীপুর মেডিক্যল কলেজ হাসপাতালে ৷জানাগিয়েছে,নিখোঁজ ব্যাক্তি হুগলি জেলার চুঁচুড়া এলাকার বাসিন্দা সমরেশ হাজরা (৩২) ৷পরিবারের পক্ষ থেকে সমরেশ এর দাদা অমলেশ হাজরা বলেন “ আমার ভাই একজন ডব্লু বিসিএস অফিসার ৷ প্রশিক্ষনের জন্য তাঁকে শালবনীতে ভুমি দফতরের অপিসে পাঠানো হয়েছিল ৷ সেখানে সে কোনো কারনে অসুস্থ্য হলে সহকর্মীরা উদ্ধার করে প্রথমে শালবনীতে,পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে ৷ এখানে সিসিইউ ইউনিটে ভর্তি রাখা হয়েছিল ৷ আজকে হাসপাতাল থেকে খবর দেওয়া হয়েছে আপনার ভাইকে পাওয়া যাচ্ছে না ৷ ” জানাগিয়েছে ,গত ১৮ জানুয়ারী মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেওয়ার কারনে অসুস্থ্য হয়ে পড়েছিলেন সমরেশ ৷ তখনই পরিস্থিতি বিচার করে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেক সিসিইউ ইউনিটে ভর্তি রাখা হয়েছিল ১০ নম্বর বেডে ৷ হাসপাতালে এসে পরিবারের লোকেরা খোঁজ নিয়ে যান রোজই ৷ এরই মাঝে সোমবার সকালে পরিবারের লোককে হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়েছে সমরেশ কে পাওয়া যাচ্ছে না ৷ পরিবারের লোকেরা সমরেশ বাবুর ফোন ফোন করলে রিং বাজছে,কিন্তু ফোন ওঠাচ্ছেনা সমরেশ বাবু ৷  সমরেশ এর দাদা অমলেশ বলেন “এর জন্য হাসপাতালকেই দায়ী করবো ৷এই ধরনের ইউনিট থেকে রোগী পালায় কিভাবে ৷” এবিষয়ে হাসপাতাল সুপার তন্ময়কান্তি পাঁজাকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন ৷ তবে হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সঞ্জীব গোস্বামী বলেন “ সিসিইউতে যে কেউ প্রবেশ করতেই পারেনা ৷ এতো নিরাপত্তা,চিকিত্সকর,নার্স থাকতেও কিভাবে পালিয়ে গেল কিভাবে দেখা হচ্ছে ৷মানসিক ভাবে সমস্যা ছিল রোগীর ৷তবুও এই ধরনের রোগী পালাতেই বা পারে কিভাবে ৷ পুলিশে জানিয়ে তদন্ত করা হচ্ছে ৷ এটা একটা ব্যাতিক্রমী ঘটনা ৷ তদন্ত হচ্ছে ৷ ”

No comments:

Post a Comment

Post Top Ad