কলকাতা ডেস্ক : পোলবায় এক মহিলাকে মারধর করে মোবাইল ছিনিয়ে নিয়ে যাবার ঘটনায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল। শনিবার ভোরে গুরাপ থানা এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেন। অভিযুক্ত ব্যক্তির নাম সেখ হাসেম আলি। বাড়ি পোলবা থানার মহানাদের ঘোষপুর এলাকায়। আক্রান্ত ওই মহিলার বাড়িও ওই একই এলাকায়। এদিন পোলবা থানার পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তির কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
উহ্লেখ্য, চলতি মাসের ২১ জানুয়ারি পোলবা থানার ঘোষপুর এলাকার আক্রান্ত ওই মহিলা মহানাদের একটি সাইবার ক্যাফ থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাড়ি ফেরার পথে সেখ হাসেম আলি ওই মহিলার পথ আটকে তাকে মারধর করে তার মোবাইল ছিনতাই করে চম্পট দেন। এই ঘটনায় তদন্তে নামে পোলবা থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তের মোবাইল ফোনের টাওয়ার লোকেট করে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশি জেরায় সেখ হাসেম আলি জানিয়েছে, আক্রান্ত মহিলার সঙ্গে তার পূর্ব পরিচিতি ছিল। শনিবার অভিযুক্ত ব্যক্তিকে চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে ৭দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

No comments:
Post a Comment